November 19, 2026, 3:14 pm
শিরোনাম :
শাড়ির প্রেমে জড়িয়ে থাকে নারীর জীবন – মতিয়ারা মুক্তা অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন: স্পিকার দুদিন পর কুয়াকাটা থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, চান কার্যকর পদক্ষেপ ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ কাশিমপুরে গার্মেন্টসের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ফরিদপুরে আ.লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

বিয়েবাড়িতে খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ১০

আমজাদ হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়েবাড়িতে খাবার নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে রায়পুর পৌরসভার উত্তর কেরোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন বেলাল হোসেন, শাহিনুর, ইয়াসিন ও শাহ আলম পাটওয়ারীসহ অন্তত ১০ জন। তাদের মধ্যে তিনজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন লাখ টাকা দেনমোহরে শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর অতিথিরা খাবার খেতে বসেন। একপর্যায়ে খাবার নিয়ে বরের বড় ভাইয়ের সঙ্গে কনেপক্ষের লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরে বরও উত্তেজিত হয়ে পড়েন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়।
কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, ‘হঠাৎ করে বরের ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে কথা বাড়াবাড়ির একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।’
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মামুনুর রশিদ বলেন, মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাদের জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার