November 21, 2026, 11:07 pm
শিরোনাম :
বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাবে, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে : মিয়া গোলাম পরওয়ার নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের হামলা সিলেটে পৃথক কর্মসূচিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি  স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা 

Reporter Name

রিয়াজুল ইসলাম আলম,, সাতক্ষীরা (দেবহাটা) প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিচীবি দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় দেবহাটা ফুটবল মাঠ সংলগ্ন উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী আব্দুল হাবিব মন্টু, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তানভির হোসেন প্রমুখ। সভায় শহীদ বুদ্ধিজীবি দিবসে মহান মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর বর্বরতা উল্লেখ করে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।



ফেসবুক কর্নার