August 9, 2026, 4:14 pm
শিরোনাম :
ইবি এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, মোমবাতি প্রজ্বালন সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার মিশুক ছিনতাইয়ের পরিকল্পনায় চালক হত্যা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২ যশোরে প্রভাতী ট্রেনসহ ৫ দফা দাবিতে রেল মহাপরিচালককে স্মারকলিপি জাল মুদ্রা তৈরির সরঞ্জামসহ র‍্যাবের হাতে দুইজন গ্রেপ্তার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী ভাসমান পেয়ারা বাজার ও বাগান ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বাস টার্মিনাল নেই কচুয়ায়, সড়কেই পার্কিং ঢাকা-কচুয়া সুরমা বাসের

যশোরে প্রভাতী ট্রেনসহ ৫ দফা দাবিতে রেল মহাপরিচালককে স্মারকলিপি

সুমন ঘোষ যশোর

যশোর থেকে প্রভাতী ট্রেন চালু, যশোর রেলওয়ে জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এলাকার উন্নয়ন এবং ২ নম্বর প্ল্যাটফর্মে শেড নির্মাণসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে ‘বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’।
রোববার (৯ আগস্ট) যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টারের মাধ্যমে মহাপরিচালক বরাবর এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এতে যশোরের সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, যশোরসহ বৃহত্তর এ অঞ্চলের মানুষের রেল যোগাযোগের অন্যতম প্রধান কেন্দ্র যশোর রেলওয়ে জংশন। এ জংশন থেকে ঢাকা, রাজশাহী, উত্তরাঞ্চল, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল করে। পাশাপাশি বেনাপোল ও কলকাতা থেকে আসা যাত্রীদের রাজধানী ঢাকায় যাতায়াতের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যশোর জংশনের।
তবে গুরুত্বপূর্ণ এই রেল জংশনে পর্যাপ্ত যাত্রীসুবিধা না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। বিশেষ করে জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এলাকার অবস্থা নাজুক হয়ে পড়েছে। ২ নম্বর প্ল্যাটফর্মে কোনো শেড না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংগ্রাম কমিটির নেতারা জানান, যশোর থেকে প্রভাতী ট্রেন চালুসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। এর আগে রেলওয়ের পক্ষ থেকে কোচ পাওয়া সাপেক্ষে প্রভাতী ট্রেন চালুর আশ্বাস দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি।
এ অবস্থায় যশোরবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগ্রাম কমিটি। স্মারকলিপিতে যশোর জংশনের অবকাঠামোগত উন্নয়ন, যাত্রী বিশ্রামাগার ও পার্কিং এলাকা আধুনিকায়ন এবং ২ নম্বর প্ল্যাটফর্মে জরুরি ভিত্তিতে শেড নির্মাণের দাবি জানানো হয়।
যশোরবাসীর পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. কাওসার আলী এবং সদস্য সচিব প্রকৌশলী রুহুল আমিন।



ফেসবুক কর্নার