August 4, 2026, 11:45 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name

মোঃ মামুন মোল্লা খুলনা 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিনয়ের সাথে পালিত হয়েছে। দেশের শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণ করে কুয়েট প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং শিক্ষার্থীদের আবাসিক হলসমূহে জাতীয় পতাকা (বিধিমালা, ১৯৭২ অনুযায়ী সঠিক মাপ ও রঙের পতাকা) যথাযথভাবে উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন করা হয়। ১৪ ডিসেম্বর রবিবার বিকাল ৩:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, রেজিস্ট্রার প্রকৌশলী আনিছুর রহমান ভুঞা, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক এর সভাপতিত্বে এবং পরিচালক (ছাত্র কল্যাণ) কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার শেখ ওমর ফারুক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অফিসার্স এসোসিয়েশনের উপদেষ্টা প্রকৌশলী মোঃ আবু হায়াত, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব। এছাড়া, বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়



ফেসবুক কর্নার