April 25, 2026, 1:00 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

শ্যামনগর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে পুষ্পমাল্য প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত 

Reporter Name

এস কে সিরাজ, শ্যামনগর।।
সাতক্ষীরার শ্যামনগরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য  প্রদান ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

।রোববার সকালে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী  কমিশনার ভূমি, পৌর প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসাইন এর নেতৃত্বে,  শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পমাল্য প্রদান করেন। 

এ সময় পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে নিহত  সকল বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
এরপর উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদ হুসাইনের সভাপতিত্বে  এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এ সময় বক্তারা বলেন, ‘উদয়ের পথে শুনি কার বাণী/ ভয় নাই ওরে ভয় নাই/ নিঃশেষে প্রাণ যে করিবে দান/ ক্ষয় নাই তার ক্ষয় নাই’। তাঁদের নিঃশেষে প্রাণদানের স্মৃতি গভীর বেদনায় স্মরণ করি আমরা, আজ থেকে ৫৪ বছর আগে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা হানাদার পাকিস্তান সেনাবাহিনীর নীলনকশার শিকার হয়ে নির্মম হত্যার শিকার হয়েছিলেন,তারা আরো বলেন,অমিত বিক্রম বাঙালির জীবনপণ যুদ্ধে হানাদার পাকিস্তানি বাহিনীর চূড়ান্ত পরাজয় তখন ছিল কেবল দিনগণনার বিষয়, সেই অনিবার্য পরাজয়ের প্রাক্কালে মরণকামড় দেওয়ার চেষ্টা করেছিল ঘাতক বাহিনী, স্বাধীনতা অর্জন করলেও বাঙালি জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই চক্রান্ত করেছিল তারা। দেশের সেরা বুদ্ধিজীবীদের তালিকা করে তাঁদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছিল,এ কাজে পাকিস্তানি সেনাদের সরাসরি সহায়তা করেছিল তাদের মিত্র এ দেশি রাজাকার, আলবদর বাহিনী,এরাই ঘাতক সেনাদের নিয়ে গিয়ে চিনিয়ে দিয়েছে বুদ্ধিজীবীদের বাড়ি, চিনিয়ে দিয়েছে সেই নিরীহ মানুষগুলোকে।
এ সময়  উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য,সাবেক উপজেলা বিএনপির সভাপতি  মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য জিএম সোলায়মান কবির,উপজেলা জামাতের আমির মাওঃ আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ  জিয়াউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ সদস্যগণ,  উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ  নাজমুল হুদা, পাউবো কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, শ্যামনগর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও ফায়ার সার্ভিস সদস্যগণ, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল আজম মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে সিরাজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান  ও শিক্ষার্থীরা   ছিলেন। 



ফেসবুক কর্নার