August 4, 2026, 11:43 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

শিবগঞ্জে সীমান্তে চকো প্লাস সহ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ বিজিবি

Reporter Name

 

এম এস সুমন,চাঁপাইনবাবগঞ্জ বিশেষ প্রতিনিধি।
সীমান্তে মাদক চোরাচালানের বিরুদ্ধে আভিযানিক সাফল্যের ধারা অব্যাহত রাখতে দিনরাত নিরলসভাবে কাজ করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ১৫ ডিসেম্বর রাত ৩.৩০ মিনিতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার  শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্ত হতে ৪৭২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (TENSIWIN) এবং ফেন্সিডিল এর বিকল্প হিসেবে ব্যবহৃত ৪৮ বোতল নেশাজাতীয় সিরাপ (CHOCO+) জব্দ করেছে আজমতপুর বিওপি’র একটি বিশেষ টহল দল। সীমান্ত মেইন পিলার ১৮২ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বাগিচাপাড়া গ্রামে অভিযান চালিয়ে উল্লিখিত মাদকদ্রব্য জব্দ করে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নেশাজাতীয় ট্যাবলেটসহ ফেন্সিডিল এর বিকল্প হিসেবে নতুন নতুন মাদক চোরাচালান হচ্ছে, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে



ফেসবুক কর্নার