
বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন দলটির চার জ্যেষ্ঠ নেতা। তারা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ।
শনিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
তারা তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপি।