ঝিকরগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাজমুল ইসলামের ১৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত
Reporter Name
Update Time :
Monday, December 15, 2025
/
81 Time View
/
Share
স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক শহীদ নাজমুল ইসলামের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ১৫ই ডিসেম্বর (সোমবার) গুম ও হত্যার শিকার বিএনপি নেতা শহীদ নাজমুল ইসলাম এর ১৪ তম শাহাদাৎ বার্ষিকীতে বেলা ১১টায় মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন ঝিকরগাছা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকালে শহীদ নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশন এর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনের সদস্যবৃন্দ।
দুপুর ১২টায় ঝিকরগাছা বাসস্টান্ড সংলগ্ন নিশানা মার্কেটের সামনে শহীদ নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন কর্মসূচী পালন করা হয়। এছাড়া পরিবারের পক্ষ থেকে বাদ যোহর কীর্তিপুর কেন্দ্রীয় জামে মসজিদে এবং চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে লাইট চত্বর সংলগ্ন দেওয়ান জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।