August 20, 2026, 12:10 pm
শিরোনাম :
‘বিশ্বাসঘাতক’ হতে চান না রিয়া, জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা ধামরাইয়ে নৌ ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে নাইজেরীয় গায়ক পোকো লি গ্রেপ্তার কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল কুমারখালীর সরকারি স্কুলে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান ও কোচিং বাণিজ্যের অভিযোগ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী নিয়ে গুঞ্জন রিয়্যালিটি শোয়ের মঞ্চে পুরনো কষ্টের কথা তুলে ধরলেন রিয়া চক্রবর্তী রেড কার্পেটে অনাকাঙ্ক্ষিত আচরণে অস্বস্তিতে অভিনেত্রী নিকিতা রাওয়াল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

৯৯৯-এর সহায়তায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহনের বাস উদ্ধার, গ্রেপ্তার ২

ইসমাইল হোসেন

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহনের একটি বাস জিপিএস ট্র্যাকারের সাহায্যে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রাসেল (২১) ও লালচান (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে বাস চুরির বিষয়টি জানান মাহফুজ নামের এক ব্যক্তি। তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা ৪০ আসনের এনা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯) বাসটি চুরি হয়ে গেছে। তবে বাসে সংযুক্ত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তারা দেখতে পান, বাসটি তখন মিরপুর বেড়িবাঁধ এলাকায় চলাচল করছিল।

কল পাওয়ার পর ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ডিএমপি কন্ট্রোল রুম, তুরাগ থানা ও রূপনগর থানাকে বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন। পরে কলার ও সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম।

৯৯৯ থেকে তথ্য পাওয়ার পর রূপনগর থানার একটি টহল দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে ধাওয়া করে বাসটি আটক করে। এ সময় বাসের ভেতর থেকে চুরির অভিযোগে রাসেল ও লালচানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার