August 20, 2026, 12:44 pm
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ২৫৫ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বিশ্বাসঘাতক’ হতে চান না রিয়া, জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা ধামরাইয়ে নৌ ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে নাইজেরীয় গায়ক পোকো লি গ্রেপ্তার কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল কুমারখালীর সরকারি স্কুলে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান ও কোচিং বাণিজ্যের অভিযোগ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী নিয়ে গুঞ্জন রিয়্যালিটি শোয়ের মঞ্চে পুরনো কষ্টের কথা তুলে ধরলেন রিয়া চক্রবর্তী

ঠাকুরগাঁওয়ে সপ্নজগৎ পার্কে অনৈতিক কার্যক্রমের অভিযোগে আটক ৩

সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও প্রতিনিধি।

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের সপ্নজগৎ পার্কে অভিযান চালিয়ে অনৈতিক কার্যক্রমের অভিযোগে দুই পুরুষ ও এক নারীকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে পার্কটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি পুলিশ ও সহকারী কমিশনার রুহুল আমীন অংশ নেন।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। এ সময় পার্কটিতে অনৈতিক ও অসামাজিক কার্যক্রমের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। প্রশাসনের অভিযানের পর পার্কটিতে এমন কার্যক্রমের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
সাজাপ্রাপ্তরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার জমিদারপাড়া এলাকার পার্কের মালিক সারোয়ার চৌধুরীর ছেলে সাঈদ চৌধুরী, সদর উপজেলার সরকারপাড়া এলাকার জামালউদ্দিনের ছেলে ফরহাদ হোসেন জিকো এবং একই এলাকার মৃত মোকসেদ আলীর মেয়ে রিয়া আক্তার। তাদের বিরুদ্ধে পার্কে অনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ আনা হয়। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত জানতে সহকারী কমিশনার রুহুল আমীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। ফলে অভিযানের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার