August 20, 2026, 1:00 pm
শিরোনাম :
মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন অলি আহমদ মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জমিয়তে উলামায়ে ইসলামের অভিনন্দন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ২৫৫ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বিশ্বাসঘাতক’ হতে চান না রিয়া, জানালেন তিক্ত অভিজ্ঞতার কথা ধামরাইয়ে নৌ ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে নাইজেরীয় গায়ক পোকো লি গ্রেপ্তার কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল কুমারখালীর সরকারি স্কুলে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান ও কোচিং বাণিজ্যের অভিযোগ

বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

সালেহ আহমেদ স্টার রিপোর্টার্স নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৯ আগস্ট) রাতে সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের চতুর্থ তলার একটি কক্ষে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। ওই সময় সেখানে কয়েকজনের গোপন বৈঠক চলছিল বলে দাবি পুলিশের। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার এমরান সাকিব (২৬), লাকসাম উপজেলার নুর মোহাম্মদ মো. হৃদয় (২২) এবং লাঙ্গলকোটের মো. জোবায়ের (২০)। তারা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার তিনজন সাইনবোর্ড-সিদ্ধিরগঞ্জ এলাকায় সক্রিয় একটি গ্রুপের সঙ্গে যুক্ত। পুলিশের দাবি, অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে তারা মিতালী মার্কেটের ওই কক্ষে জড়ো হয়েছিলেন। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া বিশেষভাবে তৈরি দুটি কুড়াল, লোহার হাতলযুক্ত একটি কুড়াল, দুটি ছুরি, একটি টিপ চাকু এবং একটি এসএস পাইপ জব্দ করা হয়েছে। এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৮ আগস্ট ফতুল্লার শান্তিধারা এলাকায় একটি প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়ানোর কথা স্বীকার করেছেন। ওই সময় তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছিলেন বলেও পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন বলে দাবি করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার