August 20, 2026, 11:21 am
শিরোনাম :
কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল কুমারখালীর সরকারি স্কুলে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান ও কোচিং বাণিজ্যের অভিযোগ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী নিয়ে গুঞ্জন রিয়্যালিটি শোয়ের মঞ্চে পুরনো কষ্টের কথা তুলে ধরলেন রিয়া চক্রবর্তী রেড কার্পেটে অনাকাঙ্ক্ষিত আচরণে অস্বস্তিতে অভিনেত্রী নিকিতা রাওয়াল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ ব্যাংকের এভিপি হয়েও অভিনয় ছাড়ছেন না তমা মির্জা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ আজ

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

মোঃ ইসমাইল হোসেন

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তবে রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, তা নিয়ে সাংবিধানিক ও আইনগত জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ জানতে চায়, বর্তমানে ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করায় এ পরিস্থিতিতে সাংবিধানিকভাবে করণীয় কী। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা চেয়ে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাওয়া হয়।
পরে আইন মন্ত্রণালয় তাদের মতামত মন্ত্রিপরিষদ বিভাগকে জানায়। মন্ত্রণালয়ের মত অনুযায়ী, ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালনরত অবস্থায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াতে কোনো সাংবিধানিক বাধা নেই। আইন মন্ত্রণালয়ের মতামতে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদের বিধানও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।
আইন মন্ত্রণালয়ের মতামতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করছেন, সেহেতু নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও তিনি সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ। ফলে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালই নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। এ নিয়ে তৈরি হওয়া আইনগত জটিলতার অবসান ঘটাতে আইন মন্ত্রণালয়ের মতামতকে ভিত্তি করে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এগিয়ে নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার