August 21, 2026, 3:32 am
শিরোনাম :
রিপোর্টার নিয়োগের নামে অর্থ আত্মসাতের অভিযোগ ‘আমার সকাল ২৪’-এর বিরুদ্ধে জন্মনিবন্ধন সংশোধনের কথা বলে শিক্ষার্থীর মাকে ডেকে ধর্ষণ বঙ্গভবনে আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ, পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার  রাহুলের মৃত্যুর পর প্রেমের দাবি মৌমিতার, প্রকাশ্যে কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান কঙ্গনার কড়া জবাব, ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন’ রামদেবকে ফ্লোরিডায় চলন্ত গাড়িতে ঝগড়া, স্বামীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ সুনেরাহর রহস্যময় পোস্ট, ‘মানুষরূপী বহুরূপী’ থেকে দূরে থাকার প্রার্থনা বিপিএলের শেষ দুই আসরে বিসিবির ৪০ কোটি টাকা ক্ষতি কান উৎসবের অদেখা ছবিতে নতুন সাজে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন

বঙ্গভবনে আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ, পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার 

মোঃ ইসমাইল হোসেন

বঙ্গভবনে আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ, পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। তিনি হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী ওই দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
মির্জা ফখরুল ইসলাম বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে সংসদে ক্ষমতাসীন বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থীর জয় আগে থেকেই নিশ্চিত ছিল। তবু প্রতিদ্বন্দ্বী থাকায় তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়। বেলা ২টা থেকে জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন এবং ছয়জন ভোট দেননি। ভোট গণনায় প্রায় ২০ মিনিট সময় লাগে। এরপর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান গোলাপ ফুল দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। সংসদ সদস্যরাও করতালি ও টেবিল চাপড়ে তাঁকে অভিনন্দন জানান।
এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কয়েকজনের সঙ্গে কোলাকুলি করেন মির্জা ফখরুল। একপর্যায়ে সংসদ কক্ষের মাঝখানে সংসদ নেতা তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকেও কোলাকুলি করতে দেখা যায়। বৃহস্পতিবার রাতেই নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল নির্বাচিত হওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ পড়াবেন কে—এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইনি ব্যাখ্যা চাইলে বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ মতামত দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মতামত) এ এ আউয়াল।



ফেসবুক কর্নার