August 21, 2026, 2:10 pm
শিরোনাম :
নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা হলেও কথা বলেন না ঐশ্বরিয়া ও রানী মুখার্জি জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার পুরোনো পথেই হাঁটছে: শফিকুল ইসলাম মাসুদ মিসবাহ আরশাদ হলেন ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মেরিন তন্দলিয়ে কাভারৎস্খেলিয়ার হাতেই ২০২৬ ব্যালন ডি’অর দেখতে চান টনি ক্রুস ফখরুল রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব: কুড়িগ্রামে বিএনপির আনন্দ মিছিল তারেক রহমানের সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন জিয়াউর রহমানও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

দেখা হলেও কথা বলেন না ঐশ্বরিয়া ও রানী মুখার্জি

অভয়নগর প্রতিবেদক

একসময় বলিউডের ঘনিষ্ঠ দুই বান্ধবী ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও রানী মুখার্জি। তবে ‘চলতে চলতে’ সিনেমা থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়ে তার জায়গায় রানী মুখার্জিকে নেওয়ার ঘটনা তাদের সম্পর্কে দূরত্ব তৈরি করে বলে বিভিন্ন সময়ের প্রতিবেদনে উঠে এসেছে। শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সিনেমাটিতে রানী অভিনয় করেন। ঘনিষ্ঠ বান্ধবী হওয়া সত্ত্বেও রানী প্রস্তাবটি গ্রহণ করায় ঐশ্বরিয়া বিষয়টি ভালোভাবে নেননি বলে জানা যায়।
পরবর্তী সময়ে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার বিয়ে নিয়েও দুই তারকার সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা হয়। অভিষেকের সঙ্গে রানীর একসময় প্রেমের গুঞ্জন থাকলেও ২০০৭ সালে ঐশ্বরিয়াকে বিয়ে করেন অভিষেক। সেই বিয়েতে রানী আমন্ত্রিত না হওয়ায় বিষয়টি নিয়ে বলিউডে নতুন করে জল্পনা তৈরি হয়। পরে এক টেলিভিশন অনুষ্ঠানে রানী জানান, ঐশ্বরিয়ার সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। তবে ঐশ্বরিয়া ফোনে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন এবং তাদের মধ্যে সামাজিক যোগাযোগও কমে গিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
সময় গড়ানোর সঙ্গে পুরোনো অভিমান অনেকটাই কমেছে বলে ধারণা করা হয়। ২০১৭ সালে ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাইয়ের মৃত্যুর পর কঠিন সময়ে রানী তার পাশে দাঁড়ান। এতে দুই অভিনেত্রীর সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া গেলেও তারা আগের মতো ঘনিষ্ঠ বন্ধুত্বে ফিরেছেন কি না, তা প্রকাশ্যে স্পষ্ট নয়। বর্তমানে দুজনের মধ্যে সৌজন্যমূলক সম্পর্ক রয়েছে বলেই জানা যায়। ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি তারা প্রকাশ্যে আলোচনা না করে নিজেদের মধ্যেই রাখতে পছন্দ করেন।



ফেসবুক কর্নার