August 21, 2026, 3:50 pm
শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালের সংঘর্ষে আর্জেন্টিনার পাঁচ সদস্য শাস্তির মুখে মির্জা ফখরুলকে নতুন দায়িত্বে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়লেন প্রধানমন্ত্রী ১১ মাসে ডাকসুতে যা করেছি, ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, ঘনিষ্ঠ সূত্রের দাবি ভিত্তিহীন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা হলেও কথা বলেন না ঐশ্বরিয়া ও রানী মুখার্জি জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার পুরোনো পথেই হাঁটছে: শফিকুল ইসলাম মাসুদ মিসবাহ আরশাদ হলেন ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’

রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়লেন প্রধানমন্ত্রী

ইসমাইল হোসেন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বঙ্গভবন ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে যান।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা একে একে বঙ্গভবন ছাড়তে শুরু করেন। অতিথিদের নিরাপদে বের করে দিতে বঙ্গভবনের প্রধান ফটক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ ভোটের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। শপথগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



ফেসবুক কর্নার