August 21, 2026, 4:02 pm
শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালের সংঘর্ষে আর্জেন্টিনার পাঁচ সদস্য শাস্তির মুখে মির্জা ফখরুলকে নতুন দায়িত্বে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়লেন প্রধানমন্ত্রী ১১ মাসে ডাকসুতে যা করেছি, ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, ঘনিষ্ঠ সূত্রের দাবি ভিত্তিহীন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা হলেও কথা বলেন না ঐশ্বরিয়া ও রানী মুখার্জি জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার পুরোনো পথেই হাঁটছে: শফিকুল ইসলাম মাসুদ মিসবাহ আরশাদ হলেন ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’

মির্জা ফখরুলকে নতুন দায়িত্বে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

অভয়নগর প্রতিবেদক

নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় নেপালের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রামচন্দ্র পৌডেল দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঐতিহাসিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের বন্ধনে আবদ্ধ নেপাল ও বাংলাদেশ ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে।



ফেসবুক কর্নার