August 22, 2026, 12:46 pm
শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: পীর সাহেব চরমোনাই স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্নআয়ের রোগীরা সারে সরকারের ভর্তুকির অর্থে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব: কৃষি কর্মকর্তা রাজপথ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব: রুহুল কবির রিজভীর  সড়কে দুই বছরের শিশুকে ফেলে যাওয়ার অভিযোগ, দেয়ালজুড়ে ছেলের আঁকিবুঁকি, পরীর কাছে এটাই ‘ছেলেবেলা’ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী, কাজের গতি বাড়াতেই সিদ্ধান্ত: শামা ওবায়েদ দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর ওমান থেকে দেশে ফিরলেন অসহায় সুমি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

সারে সরকারের ভর্তুকির অর্থে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব: কৃষি কর্মকর্তা

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন বলেছেন, সরকার প্রতিবছর সারে যে পরিমাণ ভর্তুকি দেয়, সেই অর্থ দিয়ে দেশে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। কৃষিতে সরকারের বিপুল ভর্তুকির বিষয়টি উল্লেখ করে তিনি কৃষকদের সঠিক নিয়ম ও সময়ে সার ও কীটনাশক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ধান চাষে নির্ধারিত নিয়ম মেনে সার ও কীটনাশক প্রয়োগ না করলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব নয়।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) স্যাটেলাইট স্টেশন কার্যালয়ের সামনে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কৃষিই সমৃদ্ধি, সমৃদ্ধির জন্য ধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) স্যাটেলাইট স্টেশনের আয়োজনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এলএসটিডি প্রকল্পের পিএসও ও প্রকল্প পরিচালক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রায় ১০০ জন কৃষক অংশ নেন। প্রশিক্ষণে কৃষকদের ধানের চারা রোপণের আধুনিক পদ্ধতি, সার প্রয়োগের সঠিক নিয়ম ও সময় এবং কীটনাশক ব্যবহারের বিধি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে কৃষি কর্মকর্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানো, সারের সুষম ব্যবহার এবং অপ্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকার বিষয়ে কৃষকদের পরামর্শ দেন। সংশ্লিষ্টরা জানান, আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের দক্ষতা বাড়ানো গেলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ধানের ফলন ও কৃষকের আয় বাড়ানো সম্ভব হবে।



ফেসবুক কর্নার