August 22, 2026, 1:18 pm
শিরোনাম :
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর আগে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: পীর সাহেব চরমোনাই স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্নআয়ের রোগীরা সারে সরকারের ভর্তুকির অর্থে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব: কৃষি কর্মকর্তা রাজপথ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব: রুহুল কবির রিজভীর  সড়কে দুই বছরের শিশুকে ফেলে যাওয়ার অভিযোগ, দেয়ালজুড়ে ছেলের আঁকিবুঁকি, পরীর কাছে এটাই ‘ছেলেবেলা’ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী, কাজের গতি বাড়াতেই সিদ্ধান্ত: শামা ওবায়েদ দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর ওমান থেকে দেশে ফিরলেন অসহায় সুমি

বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: পীর সাহেব চরমোনাই

আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের তরুণ হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে দেশের নাম ও সম্মান উজ্জ্বল করছেন। তাদের এই অর্জন দেশের জন্য গৌরবের। তাই বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতি দেওয়া উচিত এবং তাদের অর্জন রাষ্ট্রীয়ভাবে উদযাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
শনিবার (২২ আগস্ট) সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ ১৩৩ দেশের প্রতিযোগীর মধ্যে ১৫ পারা বিভাগে প্রথম স্থান অর্জনকারী হাফেজ মো. নুরুদ্দিন জাকারিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার সাফল্যের খবর পেয়ে পীর সাহেব চরমোনাই তাকে, তার উস্তাদ আর রায়হান মাদরাসার প্রিন্সিপ্যাল মুফতী কাইয়ুম মোল্লা এবং তার পিতা মাওলানা নুরুল আমিনকে চরমোনাইয়ে আমন্ত্রণ জানান। দুপুরে চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদে তাদের সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, প্রিন্সিপাল মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়ক হাসিব আর রহমানসহ চরমোনাই জামেয়ার উস্তাদরা উপস্থিত ছিলেন। পীর সাহেব চরমোনাই জানান, একই প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মাহমুদুল হাসান আশরাফীকেও আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি নারী বিভাগে বিজয়ী প্রতিযোগীদের কাছেও সংবর্ধনাপত্র পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার