October 10, 2026, 8:50 am
শিরোনাম :
অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার

রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্য হত্যা মামলায় দুই আসামির স্বীকারোক্তি

অভয়নগর প্রতিবেদক

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক ও তার পরিবারের চার সদস্যকে শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২৩ আগস্ট) রাতে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মামলার দুই আসামি মুগ্ধ দাস ও তার মামাতো ভাই সিদ্ধার্থ দাসকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাত ৮টার দিকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারকের খাস কামরায় প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ও রংপুর মহানগর পুলিশের পরিদর্শক (তদন্ত) নির্মল চন্দ্র জানান, দুই আসামি হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে তদন্তের স্বার্থ ও আইনি বাধ্যবাধকতার কারণে জবানবন্দির বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।
উল্লেখ্য, রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে। একই পরিবারের চার সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে। তাদের আদালতে জবানবন্দির মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার