October 10, 2026, 9:16 am
শিরোনাম :
অমাবস্যার রাতেও পরীমনির ছাদে চাঁদ, নেটিজেনদের কৌতূহল ওমরাহ পালন করে জীবনের শ্রেষ্ঠ দিনের অনুভূতি জানালেন কেয়া পায়েল চতুর্থ শ্রেণিতে নতুন খেলাধুলার বই চালুর ঘোষণা আমিনুলের চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, জানালেন জি এম কাদের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান হাসনাতের জামায়াতের রাজনীতি দলীয় স্বার্থকেন্দ্রিক, অভিযোগ রিজভীর আলেমদের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ার আহ্বান হাসনাতের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার

মদ খেয়ে’ টালমাটাল গোখরার ভিডিও ভাইরাল

অভয়নগর প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে টলমল অবস্থায় একটি গোখরা সাপের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কখনো সাপটিকে ফণা তোলার চেষ্টা করতে দেখা যাচ্ছে, আবার কখনো শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে দেখা যায়। এ দৃশ্য দেখে অনেকে মজা করে দাবি করছেন, সাপটি ‘৭০ টাকার বোতল দামের মদ’ পান করেই এমন অবস্থায় পড়েছে। তবে সাপটি সত্যিই মদ পান করেছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
‘মাউন্টেন৪ইউ’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে কর্দমাক্ত একটি জায়গায় ঘাসের ওপর একটি গোখরাকে দেখা যায়। সাপটি ফণা তুলে থাকার চেষ্টা করলেও বারবার টলমল করছিল এবং স্বাভাবিকভাবে ফণা তুলতে পারছিল না। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করেন ব্যবহারকারীরা। কেউ সাপটিকে ‘মাতাল’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ এর পেছনে অসুস্থতা বা আঘাতের সম্ভাবনা দেখেছেন।
তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। ফলে সাপটির অস্বাভাবিক আচরণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকের মতে, অসুস্থতা বা আঘাতের কারণেও সাপটি এভাবে চলাফেরা করতে পারে। ভিডিও দেখে একজন ব্যবহারকারী মদ পান করার বিষয়টি নিয়ে মন্তব্য করলেও অন্য একজন সাপটির অসুস্থতার সম্ভাবনা তুলে ধরে বিষয়টি নিয়ে মজা না করার আহ্বান জানান। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও গোখরাটির এমন টলমলে আচরণের প্রকৃত কারণ এখনো অজানা। সূত্র: আনন্দবাজার।



ফেসবুক কর্নার