
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে বাগেরহাটের রামপাল প্রেসক্লাবের ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় রামপাল প্রেসক্লাব কার্যালয়ে পূর্বের আহ্বায়ক কমিটির নির্দেশনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন কমিটি গঠন করা হয়। এতে মোঃ শাহজালাল গাজী সভাপতি, মোঃ সাগর আহম্মেদ সাধারণ সম্পাদক এবং শেখ মাসুম বিল্লাহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভায় বিভিন্ন পদে সদস্যদের নাম প্রস্তাব ও সর্বসম্মত সমর্থনের মাধ্যমে দায়িত্ব বণ্টন করা হয়। পরে দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সুমন আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ খৈয়াম হোসেন খিজির, সহ-সভাপতি মোঃ মুনাওয়ার হোসেন রনি ও মোঃ আরিফ হাসান গজনবী, সহ-সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, মোঃ আব্দুল্লাহ শেখ ও মোঃ রবিউল ইসলাম দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম সুমন, ক্রীড়া ও বিনোদন সম্পাদক আরাফাত হোসেন সবুজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহেল আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সোহানুর রহমান, গ্রন্থাগার ও পাঠাগার সম্পাদক মোঃ আকাশউজ্জামান এবং প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য মোঃ বজলুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন মোঃ সাইফুল ইসলাম বখতিয়ার, মোঃ বাকি বিল্লাহ, মোঃ ইমরান হোসেন (সানি), আব্দুল্লাহ আল হেলাল, মোঃ আব্দুল হাদী, সুব্রত ঢালী, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ তায়েব নূর, মোঃ হাসান তালুকদার, নূর-নবী ফকির ও মোঃ মাসুদ রানা।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে পূর্বের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ আরিফ হাসান গজনবী বলেন, নতুন নেতৃত্ব রামপাল প্রেসক্লাবের সাংগঠনিক ভিত্তি ও ঐক্য আরও শক্তিশালী করবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, সাংবাদিকতার মূল শক্তি সত্য, বস্তুনিষ্ঠতা, সাহস ও পেশাগত সততা। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভাপতি মোঃ শাহজালাল গাজী বলেন, সদস্যদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করবেন। সাধারণ সম্পাদক মোঃ সাগর আহম্মেদ সংগঠনের কার্যক্রম সুসংগঠিত করতে সবার সহযোগিতা কামনা করেন। সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বক্তারা বলেন, প্রেসক্লাব শুধু সাংবাদিকদের সাংগঠনিক ঠিকানা নয়, এটি এলাকার মানুষের কথা তুলে ধরারও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।