October 11, 2026, 7:13 pm
শিরোনাম :
পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর দৈনিক অভয়নগরে প্রকাশের পর রৌমারীতে কোটি টাকার ব্রিজের সংস্কারকাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা

দিনাজপুরে বিএডিসির গোডাউন থেকে সার বিক্রির অভিযোগ

ইয়াকুব আলী দিনাজপুর

দিনাজপুর সদর উপজেলার নশিপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সার গোডাউন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কৃষকের বরাদ্দকৃত বিপুল পরিমাণ সার বিক্রির অভিযোগে স্টোরকিপার মো. আক্তারুল ইসলামকে (৩৮) আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সার গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আক্তারুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার আরাজি জুগির গোপা গ্রামের মো. আফসার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি গোডাউন থেকে অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার বিক্রির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর নবীর নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় গোডাউনের দায়িত্বে থাকা স্টোরকিপার আক্তারুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গত জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই গোডাউন থেকে ডিএপি সার ২২৭ দশমিক ৪৫ মেট্রিক টন বা ৪ হাজার ৫৪৯ বস্তা এবং এমওপি সার ১০০ দশমিক ৪৫ মেট্রিক টন বা ২ হাজার ৯ বস্তা বিক্রির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এসব সারের আনুমানিক মূল্য ৬৭ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, কৃষকের জন্য বরাদ্দ করা সার অনুমোদন ছাড়াই বিক্রির ঘটনায় বিএডিসির চুক্তিবদ্ধ দুই ডিলারের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা হলেন বীরগঞ্জ উপজেলার মোহাম্মদ আলীর ছেলে সোহাগ হোসেন (৩৮) এবং কাহারোল উপজেলার সামসুদ্দিন ইসলামের ছেলে মো. আনসারুল ইসলাম (৪২)। বিএডিসি কর্তৃপক্ষ জানায়, নশিপুর এলাকায় ‘কাঞ্চন’ ও ‘স্টিল’ নামে দুটি সরকারি সার গোডাউন রয়েছে, যেগুলোর সম্মিলিত ধারণক্ষমতা প্রায় ১৮ হাজার মেট্রিক টন। সেখানে ডিএপি, এমওপি ও টিএসপি সার মজুত রাখা হয়। এ ঘটনায় স্টোরকিপার আক্তারুল ইসলামের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়েরের কথা জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে।



ফেসবুক কর্নার