October 11, 2026, 3:48 pm
শিরোনাম :
পারমাণবিক বিক্রিয়া শুরু, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর দৈনিক অভয়নগরে প্রকাশের পর রৌমারীতে কোটি টাকার ব্রিজের সংস্কারকাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী কুষ্টিয়ায় চার ভারতীয়কে পুশ-ইনের চেষ্টা বিএসএফের বন্দরে স্কুলের পেছনের নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক খুন ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা

পটুয়াখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মাদক আইনে মামলা

জাকির হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লিটন প্যাদা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুটিয়ালপাড়া শ্মশানঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাগরদী রোডের পশ্চিম পাশে কুটিয়ালপাড়া শ্মশানঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। গলাচিপা থানার এসআই (নিঃ) মো. আ. হাকিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে লিটন প্যাদাকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটকের পর লিটন প্যাদার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার লিটন প্যাদা গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. নুরু প্যাদা এবং মায়ের নাম জয়নব বিবি। পুলিশ উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। পরে এ ঘটনায় লিটন প্যাদার বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাকে আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কেনাবেচা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানের মাধ্যমে মাদকের সরবরাহ ও বিস্তার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার