October 14, 2026, 1:46 am
শিরোনাম :
ভিসা আবেদনে দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের খুলনায় সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্পে চীনা বিনিয়োগের আগ্রহ চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম ময়মনসিংহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতী পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা শেষ সিজনের শুরুতেই সালমান খান, বিশেষ চমক রাখছেন করণ জোহর তারকাখ্যাতির মাঝেও নিজেকে বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত নাটকের শুটিংয়ে ক্যামেরাসহ মুখে পড়ে আহত প্রিয়ন্তী উর্বী সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড

নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে যুবককে ২০ দিনের কারাদণ্ড

নুশরাত রুমু, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে মো. কাজী আব্বাছ উদ্দিনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ আগস্ট) সদর উপজেলার হরিনারায়ণপুর সেন্ট্রাল রোডের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের অংশগ্রহণে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম। অভিযানের সময় ইয়াবা সেবনের মাধ্যমে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় মো. কাজী আব্বাছ উদ্দিনকে আটক করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শুনানি শেষে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত কাজী আব্বাছ উদ্দিন নোয়াখালীর কবিরহাট উপজেলার পূর্ব লামছি (কাজীবাড়ি) এলাকার মো. জাকের হোসেনের ছেলে। মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এ দণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন, কেনাবেচা ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে রক্ষা করতে জনসাধারণের সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার