August 28, 2026, 6:53 am
শিরোনাম :
কানাডায় বাংলাদেশি সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ, মহাসড়কে বাইকে তরুণীর অচেতন অবস্থায় থাকার ভিডিও ভাইরাল সাভারে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্যারিসে অসুস্থ প্রীতি জিনতা, প্রতিবেশীর কড়ি-চাওয়ালে ফিরল মুখের হাসি চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট: সিইসি সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ ফেরানোর উদ্যোগ কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন, ঈশ্বরদীর ভূমি অফিস সহায়কের বিরুদ্ধে অভিযোগ সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা খারিজের সিদ্ধান্ত বহাল

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

নবী উল্লাহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর রুমন আলী (২৩) নামে এক অটোরিকশাচালকের পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশা ছিনতাই ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত রুমন আলী শিবগঞ্জের স্থানীয় একরামুল হকের পালিত ছেলে। পুলিশ জানায়, গত ২১ আগস্ট ভোরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রুমন আর ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াসিম অসিম ও রফিকুল আলম নামে দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উমর ফারুকের বাড়ি থেকে রুমনের ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, অটোরিকশাটির আনুমানিক মূল্য ছিল ১ লাখ ২০ হাজার টাকা। তবে সেটি মাত্র ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল বলে তদন্তে জানা গেছে। এ ঘটনায় রুমনের স্ত্রী নাজমা সুলতানা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওয়াসিম অসিম অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রুমনকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে স্থানীয়দের সহায়তায় পুটিমারী বিলের একটি আখক্ষেত থেকে রুমনের পচনধরা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে মরদেহের সঙ্গে থাকা মোবাইল ফোন, বেল্ট ও স্যান্ডেল দেখে রুমনের স্ত্রী নাজমা সুলতানা মরদেহটি শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না এবং হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার