October 14, 2026, 1:46 am
শিরোনাম :
ভিসা আবেদনে দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের খুলনায় সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্পে চীনা বিনিয়োগের আগ্রহ চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম ময়মনসিংহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতী পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা শেষ সিজনের শুরুতেই সালমান খান, বিশেষ চমক রাখছেন করণ জোহর তারকাখ্যাতির মাঝেও নিজেকে বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত নাটকের শুটিংয়ে ক্যামেরাসহ মুখে পড়ে আহত প্রিয়ন্তী উর্বী সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড

সাভারে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাশেদুজ্জামান, ক্রাইম রিপোর্টার, ঢাকা

ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৬ আগস্ট) রাতে আশুলিয়ার টংগাবাড়ী ও সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। ডিবি জানায়, রাত ১০টা ১০ মিনিটে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোমিনুর (৩৪) ও মো. আশিকুর রহমান আশিক (৩২)কে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ট্যাপেন্টাডলের ওজন ২৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোছা. শ্রাবনী আক্তার আলিফা (২২)কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁর কাছ থেকে উদ্ধার করা ইয়াবার ওজন পাঁচ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার শ্রাবনী আক্তার আলিফার বিরুদ্ধে আগে থেকেই একটি মাদক মামলা রয়েছে। পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। মামলার প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। ঢাকা জেলা উত্তর ডিবি জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার