August 29, 2026, 6:50 am
শিরোনাম :
এআই ব্যবহারে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি রামুতে প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কারিনার প্রেমে পড়তেই সাইফকে কেন সাবধান করেছিলেন অক্ষয়? টানা ৪০ দিন জামাতে নামাজ, ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল মাদকবিরোধী অভিযানে আটক ১৫ জনের কারাদণ্ড মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন ‘আমার মানুষগুলো শুধু আমার টাকাই চেয়েছিল’, আক্ষেপ শাকিলার খেলাফত মজলিসের সাবেক মহানগর সেক্রেটারির ইসলামী আন্দোলনে যোগদান মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর নীতিগত সিদ্ধান্ত

দেশে ৮০ হাজার আইনজীবী, পেশাগত মান নিয়ে সংশয়: আইনমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, নতুন আইনজীবীদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এই ঘাটতি পূরণে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, পেশাগত দক্ষতা বাড়াতে নতুন আইনজীবীদের প্রশিক্ষণের সুযোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।
সুপ্রিম কোর্টে প্রায় ১৮ হাজার আইনজীবী রয়েছেন উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, তাদের মধ্যে ভালো আইনজীবী কতজন, তা নির্ধারণের কোনো কার্যকর ব্যবস্থা নেই। এটিকে তিনি পেশাটির জন্য একটি তিক্ত বাস্তবতা হিসেবে উল্লেখ করেন। নতুন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইন পেশাকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখা উচিত নয়। অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতা অর্জনের দিকে মনোযোগ দিতে হবে।



ফেসবুক কর্নার