August 29, 2026, 6:15 am
শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কারিনার প্রেমে পড়তেই সাইফকে কেন সাবধান করেছিলেন অক্ষয়? টানা ৪০ দিন জামাতে নামাজ, ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল মাদকবিরোধী অভিযানে আটক ১৫ জনের কারাদণ্ড মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন ‘আমার মানুষগুলো শুধু আমার টাকাই চেয়েছিল’, আক্ষেপ শাকিলার খেলাফত মজলিসের সাবেক মহানগর সেক্রেটারির ইসলামী আন্দোলনে যোগদান মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর নীতিগত সিদ্ধান্ত ব্যস্ত শিডিউলেও প্রাণবন্ত থাকতে রাশমিকার সহজ ফিটনেস নেপালে শুটিং শেষে বিপর্যয়ের মধ্যে ফিরলেন অভিনেতা খরাজ 

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচারে পাকিস্তান দলকে মাঠে না নামানোর হুমকি

অভয়নগর প্রতিবেদক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচার করায় ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি প্রতিবাদ হিসেবে লর্ডস টেস্টের দ্বিতীয় সেশনে পাকিস্তান দলকে মাঠে না নামানোর বিষয়টিও বিবেচনা করেছিল বোর্ড। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি এবং নির্ধারিত সময়েই দ্বিতীয় সেশনে মাঠে নামে পাকিস্তান।
চলমান ইংল্যান্ড-পাকিস্তান লর্ডস টেস্টের প্রথম দিনে মধ্যাহ্নবিরতির সময় ইমরানের দুই ছেলের ১৮ মিনিটের একটি সাক্ষাৎকার প্রচার করে স্কাই স্পোর্টস। সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল অ্যাথারটনের নেওয়া ওই সাক্ষাৎকারে সুলাইমান ও কাসিম তাদের বাবার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দাবি করেন, কারাগারে ইমরানের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং দীর্ঘ সময় একাকী অবস্থায় থাকার পাশাপাশি তার চিকিৎসা নিয়েও উদ্বেগ রয়েছে। এর আগে ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছিলেন ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক।
ক্রিকইনফোর প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, সাক্ষাৎকারটি প্রচারের আগেই স্কাই স্পোর্টসকে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল পিসিবি। কিন্তু সেই আপত্তি উপেক্ষা করে সাক্ষাৎকারটি সম্প্রচার করা হলে পরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় ক্রিকেট বোর্ড। প্রতিবাদে লাঞ্চ বিরতির পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর মতো কঠোর সিদ্ধান্ত বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত তা থেকে সরে আসে তারা। এদিকে ইমরানের দুই ছেলে কারাগারে বাবার চিকিৎসা ও অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। কাসিম ও সুলাইমান ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের সন্তান এবং বর্তমানে যুক্তরাজ্যে মায়ের সঙ্গে বসবাস করছেন।



ফেসবুক কর্নার