August 29, 2026, 6:15 am
শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কারিনার প্রেমে পড়তেই সাইফকে কেন সাবধান করেছিলেন অক্ষয়? টানা ৪০ দিন জামাতে নামাজ, ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল মাদকবিরোধী অভিযানে আটক ১৫ জনের কারাদণ্ড মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন ‘আমার মানুষগুলো শুধু আমার টাকাই চেয়েছিল’, আক্ষেপ শাকিলার খেলাফত মজলিসের সাবেক মহানগর সেক্রেটারির ইসলামী আন্দোলনে যোগদান মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর নীতিগত সিদ্ধান্ত ব্যস্ত শিডিউলেও প্রাণবন্ত থাকতে রাশমিকার সহজ ফিটনেস নেপালে শুটিং শেষে বিপর্যয়ের মধ্যে ফিরলেন অভিনেতা খরাজ 

ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

নাজিমুল ইসলাম, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, নগদ ৪৩০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কেদার ইউনিয়নের চর টেপারকুটি গ্রামের নূর ইসলামের ছেলে মো. শাহজালাল বাবু (২৯) এবং ইসলামপুর গ্রামের লোকমান আলীর ছেলে মো. জোবায়ের আহমেদ মিঠু (২১)। কচাকাটা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ২৫ মিনিটের দিকে কলেজমোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি চায়ের দোকানের ভেতর থেকে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন ইয়াবা পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাসের সার্বিক নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। এতে কচাকাটা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন। এ ঘটনায় কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওসি অর্পণ কুমার দাস বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক পরিবহন, কেনাবেচা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কচাকাটাকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।



ফেসবুক কর্নার