August 29, 2026, 6:15 am
শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কারিনার প্রেমে পড়তেই সাইফকে কেন সাবধান করেছিলেন অক্ষয়? টানা ৪০ দিন জামাতে নামাজ, ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল মাদকবিরোধী অভিযানে আটক ১৫ জনের কারাদণ্ড মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন ‘আমার মানুষগুলো শুধু আমার টাকাই চেয়েছিল’, আক্ষেপ শাকিলার খেলাফত মজলিসের সাবেক মহানগর সেক্রেটারির ইসলামী আন্দোলনে যোগদান মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর নীতিগত সিদ্ধান্ত ব্যস্ত শিডিউলেও প্রাণবন্ত থাকতে রাশমিকার সহজ ফিটনেস নেপালে শুটিং শেষে বিপর্যয়ের মধ্যে ফিরলেন অভিনেতা খরাজ 

কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল

সোহরাব হোসেন রাজু স্টাফ রিপোর্টার কালিগঞ্জ ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভোরের দিকে ১৫ থেকে ২০ জন হঠাৎ করে বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে তারা একটি ঝটিকা মিছিল বের করে শহরের প্রধান সড়ক দিয়ে এগিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বৈশাখী তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার সীমান্ত, সহসম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বির এবং দপ্তর সম্পাদক শেখ সাদিসহ সংগঠনটির ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। তবে মিছিলের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মিছিল থেকে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ভোরে আকস্মিকভাবে মিছিল বের হওয়ায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এমন কর্মসূচির বিষয়ে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার