October 14, 2026, 2:31 am
শিরোনাম :
ভিসা আবেদনে দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের খুলনায় সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্পে চীনা বিনিয়োগের আগ্রহ চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম ময়মনসিংহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতী পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা শেষ সিজনের শুরুতেই সালমান খান, বিশেষ চমক রাখছেন করণ জোহর তারকাখ্যাতির মাঝেও নিজেকে বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত নাটকের শুটিংয়ে ক্যামেরাসহ মুখে পড়ে আহত প্রিয়ন্তী উর্বী সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড

নওগাঁয় দিঘিতে গোসল করতে নেমে শিশুর মৃত্য

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় দিঘিতে গোসল করতে নেমে শিশুর মৃত্য

  1. নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মহাদেবপুরে দিঘিতে গোসল করতে নেমে পানিতে ডুবে তৌফিক এলাহি মেঘ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সরস্বতীপুর বাজার দিঘিতে এ ঘটনা ঘটে।

নিহত তৌফিক এলাহি মেঘ রংপুর জেলার বীরগঞ্জ উপজেলার চতরা হাট গ্রামের মো. আব্দুল হাকিম মিয়ার ছেলে ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা যায়, নিহত তৌফিক এলাহি মেঘ তার বাবা হাকিম মিয়া পল্লী শিশু ফাউন্ডেশনের চৌমাশিয়া (নওহাটা মোড়) শাখায় কর্মরত আছেন। সেখানে চাকরির সুবাদে সরস্বতীপুর বাজারের একটি বাসায় ভাড়া থাকতো। সেখান থেকে আজ সকালে তার বন্ধুদের সাথে সরস্বতীপুর স্কুল মাঠে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষে সে তার বন্ধুদের সাথে সরস্বতীপুর বাজার দিঘিতে বেলা সাড়ে ১০ টার দিকে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে সাঁতার না জানায় সে পানির নিচে তলিয়ে যায়। গোসল শেষে তার বন্ধুরা সবাই পাড়ে উঠে এসে দেখে সে নেই। পাশে তার জুতা পরে আছে। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এবং বাজারের লোকজন ছুটে এসে পানিতে নেমে তল্লাশি চালায়। এ সময় সুমন নামের একজনের পায়ের সাথে নিহতের মরদেহ স্পর্শ লাগে। তাৎক্ষণিক ভাবে তারা তাকে পানির নিচে থেকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, এই বিষয়ে আপনার কাছেই প্রথমে জানলাম। খোঁজ নিয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার