October 14, 2026, 3:06 am
শিরোনাম :
ভিসা আবেদনে দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের খুলনায় সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্পে চীনা বিনিয়োগের আগ্রহ চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম ময়মনসিংহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতী পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা শেষ সিজনের শুরুতেই সালমান খান, বিশেষ চমক রাখছেন করণ জোহর তারকাখ্যাতির মাঝেও নিজেকে বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত নাটকের শুটিংয়ে ক্যামেরাসহ মুখে পড়ে আহত প্রিয়ন্তী উর্বী সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে আটক ১৫ জনের কারাদণ্ড

সালেহ আহমেদ স্টার রিপোর্টার্স নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ১৫ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। শুক্রবার (২৮ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওই ১৫ জনকে আটক করে। পরে তাদের নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে অতিরিক্ত পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—রুবেল (২৮), আলম (৬০), আসলাম (৬৫), জাহাঙ্গীর আলম (৩০), আল আমিন (২৪), মিজানুর রহমান (৫২), পাভেল (২৮), জুয়েল (৩০), হাবুল মৃধা (২৮), মাসুম (৩৫), রাকিব (২২), শাকিল (২০), রুপ মিয়া (৬৫), কবির হোসেন (৩৫) ও পারভেজ (২৪)। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হলে আদালত তাদের সাজা দেন। তিনি জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার