August 29, 2026, 7:31 am
শিরোনাম :
এআই ব্যবহারে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি রামুতে প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রামসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কারিনার প্রেমে পড়তেই সাইফকে কেন সাবধান করেছিলেন অক্ষয়? টানা ৪০ দিন জামাতে নামাজ, ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল মাদকবিরোধী অভিযানে আটক ১৫ জনের কারাদণ্ড মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন ‘আমার মানুষগুলো শুধু আমার টাকাই চেয়েছিল’, আক্ষেপ শাকিলার খেলাফত মজলিসের সাবেক মহানগর সেক্রেটারির ইসলামী আন্দোলনে যোগদান মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর নীতিগত সিদ্ধান্ত

টানা ৪০ দিন জামাতে নামাজ, ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল

নুশরাত রুমু স্টাফ রিপোর্টার নোয়াখালী

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদীতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করায় ১৭ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদের সহযোগিতায় আয়োজনটি সম্পন্ন করা হয়।
আয়োজকরা জানান, ১০ থেকে ২০ বছর বয়সী মোট ৪২ শিশু-কিশোর এ কর্মসূচিতে অংশ নেয়। মসজিদের ইমামের সংরক্ষিত হাজিরা খাতা অনুযায়ী, তাদের মধ্যে ১৭ জন টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে সক্ষম হয়। পরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় এবং প্রত্যেকের হাতে একটি করে বাইসাইকেল তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, পুরস্কারের মাধ্যমে শিশু-কিশোরদের নিয়মিত নামাজ ও ভালো কাজে উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার চেষ্টা করা হয়েছে।
উদ্যোগের বিষয়ে আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সমাজে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার রোধে শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। ভালো কাজে উৎসাহিত করলে তারা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হবে। তিনি বলেন, শিশু-কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা জামে মসজিদের পেশ ইমাম মো. দেলোয়ার, পৌর ব্যবসায়ী হারুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার