October 14, 2026, 6:49 am
শিরোনাম :
ভিসা আবেদনে দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাইকমিশনারের খুলনায় সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্পে চীনা বিনিয়োগের আগ্রহ চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম ময়মনসিংহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতী পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা শেষ সিজনের শুরুতেই সালমান খান, বিশেষ চমক রাখছেন করণ জোহর তারকাখ্যাতির মাঝেও নিজেকে বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত নাটকের শুটিংয়ে ক্যামেরাসহ মুখে পড়ে আহত প্রিয়ন্তী উর্বী সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড

গুমের শিকার সবাইকে খুঁজে বের করার দাবি নাহিদ ইসলামের

অভয়নগর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মোংলায় গুমের শিকার মিরাজ শেখসহ আওয়ামী লীগ আমলে নিখোঁজ হওয়া সব ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। একই সঙ্গে তাদের পরিবারের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরার পাশাপাশি গুমের প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে গুমের শিকার ব্যক্তি ও তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের একটি ভয়াবহ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল ও মতের অনেক নাগরিক এর শিকার হয়েছেন এবং তাদের অনেকে এখনো নিখোঁজ রয়েছেন বলে দাবি করেন তিনি। গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা বছরের পর বছর প্রিয়জনের সন্ধানের অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে তিনি ‘আয়নাঘর’-এ আটকে রেখে নির্যাতনের অভিযোগও তুলে ধরেন। তাঁর ভাষ্য, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের দীর্ঘ অপেক্ষা ও বেদনার মধ্য দিয়েই দেশে পরিবর্তনের আন্দোলন গড়ে উঠেছিল। তবে পরিবর্তনের পরও অনেক পরিবার এখনো তাদের স্বজনের সন্ধান পায়নি বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, মোংলার কারাগারে মিরাজ শেখের গুমের অভিযোগও উদ্বেগের বিষয়। গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং মানবাধিকার কমিশন বিল নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং এসব আইনি উদ্যোগে জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি আরও স্পষ্ট করার দাবি জানান। তাঁর মতে, গুমের অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের সুস্পষ্ট বিধান আইনে থাকতে হবে। একই সঙ্গে অতীতের প্রতিটি ঘটনার সত্য উদঘাটন ও বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের কাছে সত্য তুলে ধরে ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমেই একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।



ফেসবুক কর্নার