October 6, 2026, 5:07 pm

রূপগঞ্জে অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ দুই

সালেহ আহমেদ স্টার রিপোর্টার্স নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিটি অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান (৪৫) ও আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ (১৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা মিলে কাজ করার সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
ঘটনার পর সাংবাদিকরা সিটি গ্রুপ কর্তৃপক্ষের বক্তব্য জানতে কারখানায় গেলে তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কর্তৃপক্ষের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার