October 16, 2026, 1:33 pm
শিরোনাম :
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে: জামায়াত আমির ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি চিফ হুইপের শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত, পরিচয় শনাক্ত একজনের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে চক্রের সাতজন গ্রেপ্তার, নিত ১০ লাখ টাকা দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব খাদ্য দিবস আজ, ক্ষুধা ও পুষ্টিহীনতা রোধে কার্যকর উদ্যোগের তাগিদ নৌবাহিনীর শিপইয়ার্ডের ৩২০ কোটি টাকার চুক্তি নিয়ে অনিয়মের অভিযোগ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে ১৫ নভেম্বর পর্যন্ত সময়

চীন সফর শেষে সোমবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

চীন সফর শেষে আগামীকাল সোমবার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৩০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার দুপুর ২টায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর ১৪১৪/১৪১৫, ভবন-৬) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী তাঁর সদ্য সমাপ্ত চীন সফরের অভিজ্ঞতা ও অর্জনের পাশাপাশি শিক্ষা খাতে দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে বিস্তারিত বক্তব্য দেবেন। সফরকালে শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সম্ভাব্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সমঝোতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এসব বিষয় সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সব গণমাধ্যমের সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। চীন সফরের ফলাফল, শিক্ষা খাতে সম্ভাব্য নতুন উদ্যোগ এবং দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে মন্ত্রীর বক্তব্য জানতে সংবাদ সম্মেলনটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



ফেসবুক কর্নার