October 16, 2026, 7:42 am
শিরোনাম :
সৌদির বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত চারজন লন্ডনে মাদকাসক্তির ঘটনায় শিশু অবহেলায় দোষ স্বীকার আমিরাতের রাজবধূর যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত: বিজেপি নেতা সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন: শফিকুর রহমান বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত দুটি নিষ্ক্রিয় সার ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ গোলাম পরওয়ারের গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগে বজ্রকণ্ঠ হয় না: রাশেদ খাঁন নুরের বক্তব্যে মগবাজার-বাংলামটর তছনছ, মন্তব্য রাশেদ খাঁনের কুমিল্লা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিএসএফের হাতে আটক দুই পুলিশ

বিস্কুটের প্রলোভনে শিশুকে নির্যাতনের অভিযোগ

মোঃ মামুন, মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কিশোরকে আইন অনুযায়ী বরিশাল শিশু আদালতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর শিশুটিকে বিস্কুট দেওয়ার কথা বলে নিজ বসতঘরে নিয়ে যায় এবং সেখানে দরজা বন্ধ করে দেয়। শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করেন বলে পরিবারের অভিযোগ। তবে কোনো সমাধান না হওয়ায় শিশুটির মা মনপুরা থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে। রোববার দুপুর ১২টার দিকে তাকে বরিশাল শিশু আদালতে সোপর্দ করা হয়। একই সঙ্গে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী আদালতে পাঠিয়েছে এবং শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।



ফেসবুক কর্নার