April 25, 2026, 2:25 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

বান্দরবানে বিজয় মেলার উদ্বোধন 

Reporter Name

  1. অসীম রায়

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে বিজয় মেলা শুরু।

১৫ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় মেলার শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা এবং বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার আবদুর রহমান।

এ-সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে বিজয় মেলা শুরু

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে শুরু হয়েছে তিনদিনব্যাপী বিজয় মেলা। বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসকের প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার আনুষ্টানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি ও পুলিশ সুপার মো. আবদুর রহমান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস, এম, হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জালাল মো. আশফাক, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারী বিভিন্ন প্রতিষ্টানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন শিল্প পণ্যের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন পণ্য নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে ব্যবসায়ীরা মেলায় অংশ নিচ্ছে।

আগামী ১৭ই ডিসেম্বর বিকেলে মেলায় অংশগ্রহণকারী বিজয়ী স্টলের স্বত্তাধিকারীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এবারের বিজয় মেলার সমাপ্তি হবে



ফেসবুক কর্নার