April 23, 2026, 5:51 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

প্রেমের টানে ক্লাস ফাঁকি, শেষে দুর্ঘটনায় আহত প্রেমিক-প্রেমিকা

মোহাম্মদ মিজান লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি

মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম)  প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রেমের টানে ক্লাস ফাঁকি দিয়ে মোটরসাইকেল ভ্রমণে বেরিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন এক প্রেমিক-প্রেমিকা। বুধবার রাতে উপজেলার চুনতি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চুনতি হাজ্বি রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ৫নং ওয়ার্ডের মৃত সিদ্দিক আহম্মদের ছেলে আব্দু রহিম (২৭) এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম ভাটাখালীর নুরুল আলমের মেয়ে মাইমুনা আক্তার (১৮)।
আহত আব্দু রহিম জানান, “আমরা মোটরসাইকেলে করে চকরিয়া যাচ্ছিলাম। হঠাৎ কিছু অজ্ঞাত ছিনতাইকারী আমাদের গতিরোধ করে আক্রমণ করে। তাদের ধাক্কায় আমরা পড়ে গেলে তারা পালিয়ে যায়।” তিনি আরও জানান, তাদের কাছ থেকে কিছুই ছিনিয়ে নিতে পারেনি।
মাইমুনার মা জানান, “আমার মেয়ে বলে গিয়েছিল কোচিংয়ে যাবে, কিন্তু পরে শুনি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি।” তিনি আরও জানান, মেয়ে ও আব্দু রহিমের মধ্যে ৫–৬ মাস ধরে সম্পর্ক রয়েছে, তবে এখনো বিয়ে হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দু রহিম চকরিয়া পৌরসভার টিকাদারি প্রকল্পে কর্মরত ছিলেন, তবে কিছুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। আহতদের লোহাগাড়া নতুন সাউন্ড হেলথ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “ঘটনা সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



ফেসবুক কর্নার