October 18, 2026, 11:23 am
শিরোনাম :
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রাষ্ট্রদূতকে তলব সাভারে ইয়ামিন হত্যা মামলা: সাইফুলসহ ১৯ আসামির শুনানি আজ টাঙ্গাইলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৫৭ বছরের ব্যক্তি আটক প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোসহ নানা উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী দুই মাস বন্ধের পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ রৌমারীতে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত, আশঙ্কাজনক অবস্থায় শিশু ঢামেকে বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: হুইপ দুলু রামু চৌমুহনীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ জামালপুরে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম ঠাকুরগাঁও সফরে ফখরুল

অভয়নগর প্রতিবেদক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৬ সেপ্টেম্বর রোববার নিজ শহর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সফর। সফরের প্রথম দিন তিনি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংক্ষিপ্ত এই সফরে রাষ্ট্রপতি তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। শহর ও আশপাশের এলাকায় তাঁর আগমন ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের খবরে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে এবং কাছ থেকে দেখার জন্য অনেকে অপেক্ষায় রয়েছেন। এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি দপ্তর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রং করার কাজ চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার