November 21, 2026, 11:20 pm
শিরোনাম :
বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাবে, সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ হয়েছে : মিয়া গোলাম পরওয়ার নতুন অতিথি এলো মৌসুমী হামিদের ঘরে মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে ছাত্রদল-যুবদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের হামলা সিলেটে পৃথক কর্মসূচিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি  স্বামীকে হত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী কুষ্টিয়া সদর থানা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম আগামী পাঁচ বছরে ২ কোটি মানুষ বিনামূল্যে চক্ষুসেবা পাবে- স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা—লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন

Reporter Name

প্রতিনিধি লোহাগাড়া (চট্টগ্রাম)

মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি উপজেলার শহিদ মিনারে ফুল দিয়ে  গভীর শ্রদ্ধা নিবেদন  করেন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছে।

সংগঠনটির নেতৃবৃন্দরা বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে গৌরবময় ও অবিস্মরণীয় এক দিন। বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ অর্জন, যা লাল-সবুজের পতাকাকে দিয়েছে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা।

এসময়ে উপস্থিত ছিলেন, লোহাগাড়া জানার্লিস্ট এসোসিয়েশন এর সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দলিলুর রহমান, অর্থ সম্পাদক নাজিম উদ্দীন রানা,   প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান, সেলিম উদ্দিন, মোহাম্মদ কলিমুল্লাহ, রিয়াদ হোসেনসহ প্রমুখ৷



ফেসবুক কর্নার