March 8, 2026, 10:51 am

কালীগঞ্জে বিজয় দিবস উদযাপনে উপজেলা জুড়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Reporter Name

হাফিজুর রহমান কালীগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবসের ৫৪ বছর উদযাপনে বীর শহীদদের প্রতি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান স্কুল ,কলেজ ,মাদ্রাসা সায়িত্ব শাসিত প্রতিষ্ঠান সহ  বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনভর নানান আয়োজন করা হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনের কর্মসূচির মধ্যে ছিল প্রত্যুষে কালীগঞ্জ থানা চত্বরে ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা এবং সকাল  ৭ টায় সরকারি ,বেসরকারি স্কুল ,কলেজ, মাদ্রাসা ,হাটবাজার অফিস, আদালতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিজয়স্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, থানা প্রশাসনের পক্ষ থেকে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ,উপজেলা বিএনপি’র পক্ষ থেকে উপজেলা বিএনপির সাবেক ও জেলা কমিটির সদস্য শেখ নুরুজ্জামানের নেতৃত্বে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণ করেন। কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন সাংবাদিক সংগঠন, কালিগঞ্জ সরকারি কলেজ ,রকেয়া মনসুর ডিগ্রী কলেজ ,কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের, ছাত্র শিক্ষক একে একে সবাই স্মৃতিস্তম্ভ পুষ্প অর্পণ করেন। পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল সাড়ে ৮ টায় মহৎপুর সরকারি কবরস্থানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে বিভিন্ন স্কুলের স্কাউট, গার্লস গাইড , সহ পুলিশ ,আনসার ভিডিবি ,ফায়ার সার্ভিস সহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক প্রতিষ্ঠানের ছাত্র ,ছাত্রীদের নিয়ে উপজেলা মাঠে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এবং থানা অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলাবাসীর উদ্দেশ্যে বিজয় দিবসের তাৎপর্য তুলে সভাপতির বক্তব্য রাখেন। কুচকাওয়ালা অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলা মাঠ চত্বরে বিজয় মেলার ফিতা কেটে উদ্বোধন করা হয়। বিজয় মেলা উদ্বোধন শেষে উপজেলা মাঠ চত্বরে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, পুরস্কার বিতরণ শেষে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠ চত্বরে সম্বর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর সরকার অধ্যাপক আব্দুর রউফ থানাবিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রমূখ। বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন একাদশ এবং মুক্তিযোদ্ধা এবং সন্তান কমান্ড একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে আগমন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে



ফেসবুক কর্নার