March 8, 2026, 10:51 am

ঝিনাইদহে দুই সন্তানের জননীকে গ*লাকেটে হ*ত্যাচেষ্টা

Reporter Name

ঝিনাইদহ করেসপনডেন্ট

ঝিনাইদহের কালীগঞ্জে কুলসুম বেগম নামে দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামী হানিফ আলীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের আড়পাড়া এলাকার নদীপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নেশাগ্রস্ত হওয়ায় গত দুই সপ্তাহ আগে হানিফ আলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় কুলসুমের। তিনি পরের বাড়িতে কাজ করতেন। সে আয় দিয়েই সংসার চালাতেন। নেশার টাকা না পেয়ে প্রায়ই কুলসুমকে মারধর করতেন তার প্রাক্তন স্বামী। উপায় না পেয়ে হানিফ আলীকে ডিভোর্স দেন কুলসুম।
তারা আরও জানান, দুই মেয়েকে নিয়ে আড়পাড়ার নদীপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন কুলসুম। মঙ্গলবার দুপুরে সেখানে এসে ধারালো ক্ষুর দিয়ে তার গলাকেটে হত্যাচেষ্টা করেন হানিফ। পরে, স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মাদকাসক্ত হানিফকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে



ফেসবুক কর্নার