October 5, 2026, 10:31 am

বিএনপির যৌথসভায় সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত

মোঃ ইসমাইল হোসেন

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার বিষয়টি দলটির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও সভায় অংশ নেন।
সভায় সর্বসম্মতিক্রমে দলের সাংগঠনিক কর্মতৎপরতা আরও বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি দেশের স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে নেতারা গুরুত্বারোপ করেন।



ফেসবুক কর্নার