November 19, 2026, 9:59 am
শিরোনাম :
মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও এমপির ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী তিন বছরের মধ্যে দেশীয় স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে পৃথক আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক ও বাস মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০ যানবাহন ময়মনসিংহে বাস ও ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত নথি ঢাকা কলেজ ভবিষ্যতেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে: আবদুস সালাম ময়মনসিংহে চলন্ত জারিয়া লোকাল ট্রেনে আগুন, পুড়ল দুই সিট উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

মোঃ ইসমাইল হোসেন

সাইবার সুরক্ষা আইন-২০২৬ সংশোধন করার মাধ্যমে সরকার ভিন্নমত, বিরোধী দল এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায় বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবে জামায়াতে ইসলামী আয়োজিত ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিরাপত্তা, নিয়ন্ত্রণ নাকি বাক স্বাধীনতা দমন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে মন্তব্য করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের মতামতের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো একের পর এক আইন পাস করছে তারা। সাইবার সুরক্ষা আইন সংশোধনের নামে ভিন্নমত দমনের পথে হাটছে সরকার।
যদি এই ভুল রাস্তা থেকে সরকার ফিরে না আসে তাহলে তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সেমিনারে সাংবাদিক নেতারা বলেন, সাইবার সুরক্ষা আইনের নামে গণমাধ্যমের কন্ঠরোধ করার যে পরিকল্পনা করছে তা থেকে ফিরে না আসলে সাংবাদিক সমাজ মাঠে নামতে বাধ্য হবে।
অতীতের মত সাংবাদিকদের আর কন্ঠরোধ দেখতে চায়না বলেও মন্তব্য করেন সাংবাদিক নেতারা।



ফেসবুক কর্নার