September 24, 2026, 10:38 pm

জাতিসংঘে আজ প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক

অভয়নগর প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেবেন। তিনি বাংলায় বক্তব্য দেবেন বলে সরকারি সূত্র জানিয়েছে। ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা ও বৈশ্বিক শান্তি-নিরাপত্তার বিষয় গুরুত্ব পাবে।
এ ছাড়া রোহিঙ্গা সংকট, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা-স্বাস্থ্য, প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার নিয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে। ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে।
জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে অংশ নিয়েছেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির বিষয়েও তিনি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করেছেন।



ফেসবুক কর্নার