September 25, 2026, 3:40 pm
শিরোনাম :
নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ তাপসী পান্নু! দামুড়হুদায় মোবাইল কোর্টের হস্তক্ষেপে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ পণ্ড, বাবার জরিমানা সমগ্র বাংলাদেশে তথ্য প্রযুক্তিসমগ্রর যুগেও মাদকাসক্ত অপরাধ তরুণ প্রজন্ম মোরেলগঞ্জে ফেরিঘাটের আপৃত্তিকর ঘটনায় আসাদুজ্জামান মিলনের সম্পৃক্ততা নেই – দাবি আহত রবিউলের ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ৩০ জন গ্রেপ্তার ‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনেছি: পরওয়ার শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, মা আটক এবার জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা? সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি, নারী নিহত

কঙ্গোর তানগানিকা হ্রদে নৌকাডুবি, নিহত ৪১

অভয়নগর প্রতিবেদক

কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নৌকাটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তানগানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোইয়ি বার্তা সংস্থা এপিকে জানান, নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। নৌকাটি বৃহস্পতিবার তানজানিয়ার কিগোমা বন্দর থেকে কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা করে। মাপেরা গ্রামের কাছে তানগানিকা হ্রদে পৌঁছানোর আগে এটি দুর্ঘটনার কবলে পড়ে। বেঁচে যাওয়া যাত্রী অ্যানি মোয়োনি রেডিও ওকাপিকে জানান, রাত ১টার দিকে যাত্রীরা জেগে দেখেন নৌকাটি একদিকে কাত হয়ে গেছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কঙ্গোর দুর্গম অঞ্চলে নৌপথে যাতায়াত গুরুত্বপূর্ণ হলেও অতিরিক্ত যাত্রী বহন ও পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জামের অভাবের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি থাকে। কিগোমা-কালেমি নৌপথে এক মাসেরও কম সময়ে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। গত ২৮ আগস্ট কিগোমা বন্দরে একটি নৌযানে আগুন ও বিস্ফোরণে ছয়জন কর্মী নিহত এবং একজন নিখোঁজ হন। এর আগে জুলাইয়ে মধ্য কঙ্গোতে শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জন নিহত হন।



ফেসবুক কর্নার