September 25, 2026, 3:39 pm
শিরোনাম :
নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ তাপসী পান্নু! দামুড়হুদায় মোবাইল কোর্টের হস্তক্ষেপে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ পণ্ড, বাবার জরিমানা সমগ্র বাংলাদেশে তথ্য প্রযুক্তিসমগ্রর যুগেও মাদকাসক্ত অপরাধ তরুণ প্রজন্ম মোরেলগঞ্জে ফেরিঘাটের আপৃত্তিকর ঘটনায় আসাদুজ্জামান মিলনের সম্পৃক্ততা নেই – দাবি আহত রবিউলের ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ৩০ জন গ্রেপ্তার ‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনেছি: পরওয়ার শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, মা আটক এবার জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা? সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি, নারী নিহত

বিজ্ঞান-প্রযুক্তিই গড়বে আগামীর ভবিষ্যৎ: তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োটেকনোলজি ও বিজ্ঞানের নতুন যুগে বিশ্ব প্রবেশ করছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বৃহস্পতিবার বাংলায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, প্রযুক্তি দ্রুত এগিয়ে গেলেও এর সুযোগ এখনো সবার জন্য সমান নয়। বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী ও ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা নতুন সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনা কাজে লাগাতে উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার নাগালের মধ্যে আনা প্রয়োজন। তিনি বলেন, আজকের ডিজিটাল বিভাজন যেন আগামী দিনের কৃত্রিম বুদ্ধিমত্তার বিভাজনে পরিণত না হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ উদ্ভাবন ও মেধাস্বত্বকে সম্মান করে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। বিজ্ঞানের অগ্রযাত্রায় কোনো দেশ যেন পিছিয়ে না থাকে, সে জন্য বাংলাদেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত। এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত বিকাশের সুফল যেন ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, সে লক্ষ্যে জাতিসংঘের কার্যকর নীতিমালা গ্রহণ এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি।



ফেসবুক কর্নার