September 28, 2026, 10:35 pm

পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় চালু করল থালাপতির দল

অভয়নগর প্রতিবেদক

তামিল সুপারস্টার জোসেফ বিজয় থালাপতির রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগাম’ (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও দলীয় কার্যালয় চালু করেছে। রোববার পূর্ব বর্ধমানের ফাগুপুরে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দলের রাজ্য আহ্বায়ক চৈতালি রায়সহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দলটির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, আপাতত সরাসরি রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোই তাদের প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারের প্রাথমিক পর্যায়ে সামাজিক কাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান রাজ্য আহ্বায়ক।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে সক্রিয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন জনপ্রিয় তামিল অভিনেতা বিজয়। তাঁর নেতৃত্বাধীন টিভিকে বর্তমানে সংগঠন বিস্তারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।



ফেসবুক কর্নার