September 29, 2026, 7:32 am
শিরোনাম :
দাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী, সতর্ক ইউএনএইচসিআর এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: উপদেষ্টা যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে শুল্ক ছাড় চার বছর পর বাংলাদেশিদের জন্য ফের খুলল মালয়েশিয়ার শ্রমবাজার ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে আসছে, চলবে নির্দিষ্ট জোনে ম্যাঙ্গো লাভার কার্যালয়ে ধর্ষণচেষ্টার মামলা, উদ্যোক্তা কারাগারে চন্দনাইশে ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিংয়ের গুদাম গুঁড়িয়ে দিল প্রশাসন বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার সিজারে নবজাতকের হাত ভাঙার অভিযোগ চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের নতুন রোমান্স

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে শুল্ক ছাড়

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশসহ ১৯টি দেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষ ওষুধ ও এর উপকরণে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এসব দেশের তালিকা ফেডারেল রেজিস্টারে প্রকাশ করেছে। তালিকাভুক্ত দেশগুলো ছাড়া অন্য দেশ থেকে নির্দিষ্ট ওষুধ বা সংশ্লিষ্ট উপকরণ যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে ১০০ শতাংশ শুল্ক দিতে হবে।
গত ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে পেটেন্টকৃত ফার্মাসিউটিক্যালস, বায়োলজিকস ও সংশ্লিষ্ট উপাদান আমদানিতে মূল্যের সমপরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রে এসব ওষুধের উৎপাদন বাড়াতে উৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, সেল থেরাপি, জিন থেরাপি ও অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটসসহ নির্দিষ্ট পণ্যে তালিকাভুক্ত দেশগুলো শুল্ক সুবিধা পাবে। প্রাণীদের ওষুধ এবং এসব ওষুধের উপকরণও সুবিধার আওতায় থাকবে।
শুল্ক সুবিধা পাওয়া ১৯টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভেদর, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসেডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির আওতায় রয়েছে বা ভবিষ্যতে এমন চুক্তি করবে। সেই বিবেচনায় তাদের নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার